রাজনীতিরাজ্য

‘বোন’ প্রিয়াঙ্কার বিরুদ্ধে ভবানীপুরে প্রচার করবেন? মুখ খুললেন বাবুল

Babul Supriyo Joins TMC : ‘বোন’ প্রিয়াঙ্কার বিরুদ্ধে ভবানীপুরে প্রচার করবেন? মুখ খুললেন বাবুল - West Bengal News 24

ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির (BJP) বিরুদ্ধে প্রচারে যেতে চান না বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন সাংবাদিক বৈঠকে তেমনটাই জানিয়েছেন তিনি। রবিবাসরীয় দুপুরে সাংবাদিক বৈঠক করেছেন বাবুল সুপ্রিয়। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ভোটের প্রচারে তিনি যাবেন কিনা।

সেই প্রশ্নের জবাবে আসানসোলের সাংসদ জানিয়েছেন, তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যাওয়ার দরকার আছে বলে মনে হয় না। দল তাঁকে কোনওরকম বিড়ম্বনায় ফেলবে না বলেই তাঁর বিশ্বাস। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে বাবুলের সম্পর্ক ভাল। ভবানীপুরের প্রার্থী হসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণার পরেই বাবুল তাঁকে নিয়ে পোস্ট করেন।

আরও পড়ুন : দেখা হলে ‘দিলীপদাকে একটা বর্ণপরিচয় উপহার দেব’, কটাক্ষ বাবুলের

তিনি জানান আইনজীবী হিসেবে প্রিয়াঙ্কা অসাধারণ। এমনকি রাজনীতি ছেড়ে দিলে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে তারকা প্রার্থীদের তালিকায় বাবুলের নাম রাখা হয়েছেইল। কিন্তু তাঁর পরেই শনিবারের বারবেলায় পাল্টি খান বাবুল। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। এদিন সকালে প্রচারে গিয়ে প্রিয়াঙ্কাও বলেছেন, বাবুল আর তাঁর মধ্যে দাদা আর বোনের মতো সম্পর্ক। তাই বোনের বিরুদ্ধে বাবুল প্রচারে যাবেন না বলেই আশা করেন তিনি। সাংবাদিক বৈঠকেও সেই ইঙ্গিতই দিলেন তিনি।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য