রাজনীতিরাজ্য

বিজেপিতে ফের ধাক্কা! বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়

Suman Banerjee : বিজেপিতে ফের ধাক্কা! বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং সাংস্কৃতিক আহ্বায়ক পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির দলীয় কার্যালয়ে এসে রাজ্য বিজেপির পদাধিকারী প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। তবে আপাতত পদ ছাড়লেও দল ছাড়ছেন না বলেই জানিয়েছেন তিনি।

ভবানীপুরের তারকা প্রচারকের তালিকাতে তাঁর নাম ছিল। কিন্তু সেখানেও প্রচারে যাননি সুমন বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর গলায় কিছুটা অন্যসুর শোনা গেল। প্রচারে না যাবার কারণ হিসেবে তিনি নিজের ব্যস্ততার পাশাপাশি দলের শীর্ষনেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন। তিনি জানালেন, “ওনারা হয়তো ডাকতে ভুলে গেছেন বা হয়তো আমাকে প্রয়োজন ছিল না।

আরও পড়ুন : পিএসি চেয়ারম্যান পদে থাকছেন মুকুল রায়? সিদ্ধান্ত নেবেন স্পিকারই, জানাল হাই কোর্ট

তবে, আমাদের জীবনে আর হাতপাখার প্রয়োজন হয়না। এসি আছে, ফ্যান আছে। কিন্তু যখন লোডশেডিং হয়ে যায় তখন হাতপাখার প্রয়োজন হয়।” তাহলে কী দলের ব্যবহারে খুশি নন সুমন? উঠছে প্রশ্ন। তবে আপাতত তিনি বিজেপির একজন কর্মীই আছেন, ভবিষ্যতে কী হবে তা তিনি নিজেও জানেন না। এবার কী তৃণমূলের দিকে পা বাড়াবেন অভিনেতা? চড়ছে জল্পনা।

সূত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য