
সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা ভবানীপুরে। নবম রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেতার ব্যাপারে আশাবাদী ফিরহাদ হাকিম। তিনি বলেন নন্দীগ্রামে আমার নেত্রীকে অপমান করা হয়েছিল ,লাঞ্ছনা করা হয়েছিল। তার জন্য নিজের ভোটের চেয়েও এবারের ভোটে আমি বেশি খেটে ছিলাম। বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেওয়ার পর এবার ভারত জয়ের লক্ষ্যে নামবে তৃণমূল।
পাশাপাশি তিনি বলেন ভবানীপুরে অবাঙালি ভোট তৃণমূল পাবে। তিনি বলেন সারারাত জেগে ভবানীপুরে জল নামিয়েছেন। নিজের ভোটের থেকেও বেশি খেটেছেন নেত্রীকে জেতানোর জন্য।বিজেপি ফিরহাদ হাকিমের এলাকাকে মিনি পাকিস্তান বলে কটাক্ষ করার অভিযোগ এসেছে বারবার ।আজ তার পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন এটা বলা অন্যায় এটা পাপ।
আরও পড়ুন : ব্যবধান ক্রমশ বাড়ছে, ধারেকাছে নেই বিরোধীরা, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বড় জয়ের পথে তৃণমূল
মানুষকে সেবা করে এই জায়গায় এসেছি। আমরা বিশ্বাসঘাতক নই বলে জানান ফিরহাদ হাকিম। অপর দিকে ভোটের ফলাফলের পর যাতে কোনো রকম হিংসা না হয় তার জন্য বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হাইকোর্টে এবং রাজ্যপালকে চিঠি দিয়েছেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ভবানীপুরে ভোট-পরবর্তী হিংসা কোনো দিন হয়নি ভবানীপুর ভোট পরবর্তী হিংসা নিয়ে ভাবনা চিন্তাও করে না।
সূত্র: প্রথম কলকাতা



