রাজ্য

এক লাফে পেট্রোল কমল ৫ টাকা, ডিজেলের দাম কমল ১০ টাকা

Petrol Diesel Price Drop : এক লাফে পেট্রোল কমল ৫ টাকা, ডিজেলের দাম কমল ১০ টাকা - West Bengal News 24

দেশের পেট্রোল-ডিজেলের দাম সর্বকালীন উচ্চতায়। মঙ্গলবারও কলকাতায় ১১০ টাকা পার করেছিল পেট্রোল। ডিজেলের দামেও সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৬ পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম হয়েছিল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা।

আর এদিন এক ধাক্কায় অনেকটাই দাম কমান হল পেট্রোল-ডিজেলের। দীপাবলির আগেই পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর আরও মহার্ঘ হয় দাম। ফলে এই শুল্ক কমলে জ্বালানির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।

জ্বালানির দাম বৃদ্ধির ফলে প্রভাব পড়েছিল বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত। ঠিক সেই জায়গায় পেট্রোল-ডিজেলের দাম কমে যাওয়ায় স্বস্তি পেল আপামর দেশবাসী।

পেট্রোল-ডিজেলের দাম দাম করা নিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিলীপ ঘোষ। দেখুন তার সেই পোস্ট

আরও পড়ুন ::

Back to top button