সম্পর্ক

১০ জন নারীর সাতজন পরকীয়ায় লিপ্ত

১০ জন নারীর সাতজন পরকীয়ায় লিপ্ত - West Bengal News 24

ভারতের নারীদের পরকীয়ায় জড়িয়ে পড়ার চাঞ্চল্যকর তথ্য এক জরিপের মাধ্যমে উঠে এসেছে। জরিপে প্রত্যেক ১০ জন নারীর মধ্যে সাতজন তাদের স্বামীর সঙ্গে প্রতারণা করছেন। এমনকি তারা পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা ৩৪ থেকে ৪৯ বছরের নারীদের মধ্যে বেশি।

ডেটিং অ্যাপ গ্লিডেনের পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এই অ্যাপ ২০০৯ সালে ফ্রান্সে যাত্রা শুরু হয়েছিল। ২০১৭ সাল থেকে ভারতে পথ চলা শুরু করেছিল গ্লিডেন। গ্লিডেন জানিয়েছে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা, এই তিন শহরের নারীরা সব থেকে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। পাঁচ লাখ গ্লিডেন ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারী পরকীয়ায় জড়ানোর কথা সরাসরি স্বীকার করেছেন।

গবেষণায় উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। গবেষণা অনুযায়ী দশজন নারীর মধ্যে সাতজন নারী পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। এছাড়া ভারতের প্রায় ৪৮ শতাংশ নারী মনে করেন, তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকা উচিত।

জরিপে অংশ নেয়া এমন ৭৭ শতাংশ ভারতীয় নারী বলেছেন, তাদের বিবাহিত জীবন একঘেয়েমি হয়ে পড়েছে; যে কারণে তারা বিয়ের বাইরে একজন সঙ্গীকে খুঁজে নিচ্ছেন। বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা ভিন্ন ধরনের উত্তেজনা অনুভব করেছেন বলে দাবি করেছেন।

প্রায় পাঁচ লাখ ভারতীয় পুরুষ ও নারী এই মুহূর্তে গ্লিডেন অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেন। তাদেরকে নিয়েই একটি গবেষণা করেছে সংস্থাটি।

আরও পড়ুন ::

Back to top button