
এবার সিনেমাটি নিয়ে পর্দায় আসছেন শুভশ্রী। ২১ জানুয়ারি মুক্তি পাবে এটি। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
সিনেমটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। রাজ মানেই এখন বিষয়নির্ভর সিনেমা। ‘পরিণীতা’ সিনেমা থেকেই চেনা ছক থেকে বেরিয়ে নিজেদের ভেঙেছেন রাজ-শুভশ্রী। তারই আরও পরিণত রূপ হতে যাচ্ছে ‘ধর্মযুদ্ধ’।
সিনেমায় আরও অভিনয় করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী। সপ্তর্ষি এই সিনেমায় শুভশ্রীর স্বামী, পেশায় অটোচালক। শুভশ্রীর পাশাপাশি তারও বড় পরিবর্তন এনেছেন পরিচালক। শুটিং শুরুর আগে তাকে অটো চালানো শিখতে হয়েছিল।
আরও পড়ুন: ‘অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম’, নুসরতের শোয়ে গোপন কথা ফাঁস ঋতাভরীর
সিনেমার নতুন পোস্টার শেয়ার করে শুভশ্রী লেখেন, ধর্মের লড়াই নাকি বেঁচে থাকার লড়াই? ২১ জানুয়ারি, ২০২২ ‘ধর্মযুদ্ধ’ আসছে বাংলার সমস্ত প্রেক্ষাগৃহে।
সিনেমার নামেই ইঙ্গিত পাওয়া যায় ধর্মযুদ্ধের বিষয় ভাবনার। বর্তমান সময়োপযোগী সিনেমা এটি। ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম নিয়ে রাজনীতিই এই সিনেমার প্রেক্ষাপট।
তবে সিনেমার মুক্তি নিয়ে আনন্দের সঙ্গে আক্ষেপ প্রকাশ করেছে সপ্তর্ষি। রাজ যখন সিনেমা বানিয়েছিলেন সেই সময় দেশ-রাজ্যজুড়ে ধর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে। সিনেমাটি সেই সময় মুক্তি পেলে আরও প্রাসঙ্গিক হতো।



