আন্তর্জাতিক

বন্যাদুর্গতদের দেখতে গিয়ে বোতলের জলে পা ধুলেন এমপি

Pakistan : বন্যাদুর্গতদের দেখতে গিয়ে বোতলের জলে পা ধুলেন এমপি - West Bengal News 24

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জলবন্দি দেশটির এক-তৃতীয়াংশ এলাকার বাসিন্দারা। এক ফোটা সুপেয় জলের জন্য চারদিকে হাহাকার। তখনই দুর্গতদের সামনে বোতলের জল দিয়ে পা ধুয়ে বিতর্কের মুখে পড়েছেন সিন্ধের এক এমপি।

মঙ্গলবার জিও নিউজের খবরে বলা হয়, স্থানীয় এমএনএ (এমপি) আমীর আলি শাহ জিলানি সিন্ধের সংহার এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময়ের বিতর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে দেখা যায়, নেতা আমীর আলি খাটিয়ার ওপর রাজকীয় ভঙ্গিতে বসা। তার সামনে মাটি বন্যাদুর্গতরা বসে রয়েছেন আর তারপাশে নিরাপত্তাকর্মী ও সমর্থকেরা দাঁড়িয়ে আছেন। এ সময় বন্যাদুর্গতদের সামনেই সফট ড্রিংক পান করেন আমীর আলি। এরপর এক বোতল জল দিয়ে পা-ও পরিষ্কার করেন।

বিপদে পড়া অসহায় মানুষদের সামনে স্থানীয় এমপির এমন আচরণে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

আরও পড়ুন ::

Back to top button