সাহিত্য

নজরুল স্মৃতিধন্য কৃষ্ণনগরের গ্রেস কটেজে কবির ৪৭তম প্রয়াণ দিবস

নজরুল স্মৃতিধন্য কৃষ্ণনগরের গ্রেস কটেজে কবির ৪৭তম প্রয়াণ দিবস - West Bengal News 24

নজরুল স্মৃতিধন্য কৃষ্ণনগরের গ্রেস কটেজ, যেটি বর্তমানে পশ্চিমবঙ্গের একটি হেরিটেজ ভবন হিসেবে স্বীকৃত সেখানে কবির ৪৭তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান পালিত হলো ২৯ আগস্ট ২০২২। কাজী নজরুল ইসলাম কৃষ্ণনগরের এই বাড়িটিতে প্রায় আড়াই বছর ছিলেন। এই ভবন বর্তমানে সুজন পাঠাগার এবং নজরুল গবেষণা কেন্দ্র হিসেবে চিহ্নিত। কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা ‘সুজন বাসর’ রয়েছে এর তত্ত্বাবধানে। তারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজী নজরুল ইসলামকে স্মরণ করেন। কাজীর ৪৭তম প্রয়াণ দিবসেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করা হয়।

গ্রেস কটেজের ভিতরে স্থাপিত কাজী নজরুল ইসলামের অবক্ষ মূর্তিতে মাল্য অর্পণ করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর একে একে নজরুলের বিভিন্ন গান ও কবিতা পরিবেশিত হয়। চলে নজরুল বিষয়ে আলোচনা। একাধিক গুণীজন এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এভাবেই গ্রেস কটেজ কর্তৃপক্ষ কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সমগ্র সকালব্যাপী চলে অনুষ্ঠান।

নজরুল স্মৃতিধন্য কৃষ্ণনগরের গ্রেস কটেজে কবির ৪৭তম প্রয়াণ দিবস - West Bengal News 24

গ্রেস কটেজ কর্তৃপক্ষের তরফ থেকে দীপাঞ্জন দে বলেন, “আমরা কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবসটিকে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করলাম। নজরুলকে স্মরণ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা গর্বিত যে তাঁর স্মৃতি বিজড়িত এমন একটি ভবন আমাদের সম্মুখে রয়েছে এবং আমরা সেখানে কবিকে স্মরণ করতে পারছি।”

আরও পড়ুন ::

Back to top button