মহালয়ায় কি বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, জানিয়ে দিল হাওয়া অফিস

একের পর এক নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলছে টানা বৃষ্টি। পুজোর মধ্যেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। আপাতত পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। মহালয়াতেও ভাসবে দুই বঙ্গই। তবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হবে না। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু’ এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তা হবে হালকা থেকে মাঝারি।
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
আরও পড়ুন :: অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইকে এড়ালেন অনুব্রত কন্যা, সময় দিতে নারাজ গোয়েন্দারা
কিন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৪ এবং ২৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।



