জাতীয়

দিল্লি- পুনেগামী Spicejet বিমানে বোমাতঙ্ক, হুমকি ফোনের জেরে গড়াল না বিমানের চাকা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দিল্লি- পুনেগামী Spicejet বিমানে বোমাতঙ্ক, হুমকি ফোনের জেরে গড়াল না বিমানের চাকা - West Bengal News 24

দিল্লি- পুনেগামী Spicejet বিমানে বোমাতঙ্ক , হুমকি ফোনের জেরে গড়াল না বিমানের চাকা। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi International Airport) থেকে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। উড়ানটিতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান ,”ফোন করে এক ব্যক্তি জানান যে , বিমানে বোমা রাখা রয়েছে। বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।‘সিআইএসএফ (CISF) ও দিল্লি পুলিশের (Delhi Police) আধিকারিকদের সতর্ক করা হয়েছে।’’

এক পুলিশকর্মী বলেছেন, ‘‘তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’’ কে বা কারা হুমকি ফোন করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিমানের সমস্ত যাত্রী ও ক্রুরা সুরক্ষিত রয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য