রাজ্য

আগামী সপ্তাহে শেষে কামব্যাক শীতের, হতে পারে পারদ পতন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী সপ্তাহে শেষে কামব্যাক শীতের, হতে পারে পারদ পতন - West Bengal News 24

আগামী সপ্তাহের শেষ দিকে শীতের পূর্বাভাষ। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা। জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। এমনই শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে। সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা (Temparature) কমতে পারে। মঙ্গল ও বুধবার ১ ফেব্রুয়ারির মধ্যে ফের বাড়বে তাপমাত্রা। বলাই বাহুল্য শীতের বিদায় ঘণ্টা এখনও বাজেনি। বাঙালির হাতে এখনও সময় রয়েছে শীত উপভোগের। উত্তর বঙ্গোপসাগরে (Bay Of Bengal) উচ্চচাপ বলয় থেকে আসছে গরম জলীয় বাতাস। তাতেই বাংলার ভাগ্যে শিকে ছিঁড়ছে না।

আজ শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুন ::

Back to top button