রাজ্য

সিপিএমের ‘হোলটাইমার’, ২২ লাখের গাড়ি! নির্বাচনী হলফনামা টেনে শতরূপ ঘোষকে নিশানা কুণালের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সিপিএমের ‘হোলটাইমার’, ২২ লাখের গাড়ি! নির্বাচনী হলফনামা টেনে শতরূপ ঘোষকে নিশানা কুণালের - West Bengal News 24

সিপিএম নেতা শতরূপ ঘোষের (Satarup Ghosh) সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নথিপত্র প্রকাশ করে তাঁর প্রশ্ন , সিপিএমের ‘হোলটাইমার’ হয়ে কী ভাবে এত দামি গাড়ি কিনলেন শতরূপ (Satarup Ghosh) ?

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শতরূপ (Satarup Ghosh) জানিয়েছিলেন , তাঁর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কিছু বেশি। সেই হলফনামার ছবিও টুইটে প্রকাশ করেছেন কুণাল (Kunal Ghosh)।

কুণাল টুইটে জানিয়েছেন, সম্প্রতি প্রায় ২২ লাখ টাকা খরচ করে একটি গাড়ি কিনেছেন শতরূপ (Satarup Ghosh)। এক লপ্তেই সেই গাড়ির দাম মিটিয়েছেন তিনি। নথি প্রকাশ করে শতরূপের গাড়ি কেনার প্রমাণও দিয়েছেন কুণাল।

কুণালের প্রশ্ন, ‘‘সিপিএমের সর্বক্ষণের কর্মী হয়ে গাড়ি কেনার জন্য কী ভাবে এত টাকা খরচ করতে পারলেন শতরূপ (Satarup Ghosh) ?’’ এ বিষয়ে বিশদে জানার জন্য তৃণমূলের (Trinamool Congress) মুখপাত্র তথা দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন কুণাল।

কুণাল টেনে এনেছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। ওই নির্বাচনে কসবা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন শতরূপ।

আরও পড়ুন ::

Back to top button