পুরুলিয়া

২২ মে অভিষেকের নব জোয়ার যাত্রা, প্রস্তুতিতে নেমে পড়ল পুরুলিয়া জেলা তৃণমূল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২২ মে অভিষেকের নব জোয়ার যাত্রা, প্রস্তুতিতে নেমে পড়ল পুরুলিয়া জেলা তৃণমূল - West Bengal News 24

নব জোয়ার যাত্রা কর্মসূচির পূর্বেই তৃণমূলের প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরুলিয়ায়। প্রসঙ্গত, আগামী ২২ মে নব জোয়ার অংশস্বরূপ পুরুলিয়া সফরে আসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রীতিমত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা জেলা জুড়ে।

তৃণমূলের (Trinamool Congress) নব জোয়ার যাত্রা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কাশীপুরের তরুণ সংঘ লাইব্রেরীতে এই সভা অনুষ্ঠিত হয় এই দিন। কর্মীদের উদ্দেশ্যে এই সভাকে সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়।

এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি তথা কর্মাধ্যক্ষ সৌমেন বেলথড়িয়া বলেন‌ , তৃণমূলের (Trinamool Congress) নব জোয়ার যাত্রায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিতি থাকবে। গোটা এলাকাকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হবে। ‌সমগ্র কর্মসূচিকে কীভাবে সু-সম্পন্ন করা যায় সে বিষয়ে বৈঠক করা হল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য