বলিউড

রাখি সাওয়ান্তের ছেলে পটানোর কৌশল!

Rakhi Sawant : রাখি সাওয়ান্তের ছেলে পটানোর কৌশল! - West Bengal News 24

রাখি সাওয়ান্ত কাজের থেকে প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এ ছাড়া কখনো কখনো বিতর্কিত মন্তব্য করেও জায়গা করে নেন শিরোনামে।

অভিনেত্রী এবার অদ্ভুত কাণ্ড করলেন। হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গেল তাকে।

চোখের সামনে যাকে পাচ্ছেন তার শরীরেই স্প্রে করছেন পারফিউম।

এ অভিনেত্রীর মতে, ছেলে পটানোর জন্য নাকি এটাই নতুন কৌশল। তাহলে কি নতুন করে প্রেমে পড়তে চাচ্ছেন তিনি? নতুন কারো সঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন—এ প্রশ্নই এখন নেটিজেনদের মনে।

সংবাদ প্রতিদিনের খবর, প্রেমিক আদিলের সঙ্গে বলি অভিনেত্রীর সম্পর্ক এখন ভালো না।

রাখির করা নিগ্রহের মামলায় কারাগারে রয়েছেন আদিল। এই ফাঁকে নতুন প্রেমিক খুঁজছেন বলি তারকা। এ কারণেই মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে দৌড়াচ্ছেন তিনি। আর এই পারফিউমেই ছেলে পটবে বলে দাবি তার।

গত বছরই আদিলের সঙ্গে বিয়ে হয় রাখির। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই শুরু হয় নানা অশান্তি। রাখি দাবি করেন, প্রেমিক আদিলের জন্য ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন তিনি। কিন্তু স্বামী আদিল স্বীকৃতি দিচ্ছেন না তাকে। এর কিছুদিন পরই আদিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন অভিনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য