জাতীয়

চোখে VR, গেমে মগ্ন , নির্বাচনী প্রচারের মাঝেই অন্য মুডে নরেন্দ্র মোদী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চোখে VR, গেমে মগ্ন , নির্বাচনী প্রচারের মাঝেই অন্য মুডে নরেন্দ্র মোদী - West Bengal News 24

চোখে VR , গেমে মগ্ন , নির্বাচনী প্রচারের মাঝেই অন্য মুডে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই সেই ভিডিও আপলোড করা হয়েছে।

সামনেই লোকসভা নির্বাচন। তার মাঝেই দেশের গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাদের সঙ্গে কথাই নয়, নিজেও মোবাইল গেমিং, ভিআর পরখ করে দেখলেন।

দেশের টপ গেমার অনিমেষ আগরবাল (8bitThug), মিথিলেশ পাটকার (MythPat), পায়েল ধরে (Payal gaming), নমন মাথুর (SoulMortal), গনেশ গঙ্গাধর (SkRossi) প্রমুখ। প্রধানমন্ত্রী মোদী ও দেশের সেরা গেমারদের সাক্ষাৎ ও আলাপচারিতার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ভিআর লাগিয়ে অনলাইন গেম খেলছেন। মোবাইলের পাশাপাশি কম্পিউটারেও গেম খেলেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button