
ক্ষমতায় এলে মহিলাদের হাতে মাসে ৩০০০ টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলার নারী ভোটব্যাঙ্কে নজর দিয়েছে বিজেপি। এই ঘোষণা আগেই করা হলেও, কারা এই সুবিধা পাবেন তা নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি স্পষ্ট জানিয়ে দেন, “কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপির সংকল্প।”
বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছিল, ‘বাংলার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।’ তবে এই সুবিধা কি সব মহিলাদের জন্য প্রযোজ্য, তা নিয়ে ধোঁয়াশা ছিল। সেই প্রসঙ্গেই এদিন ব্যাখ্যা দেন স্মৃতি ইরানি। তিনি বলেন, “বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প।”
আরও পড়ুন :: নাম না করে বিজেপিকে আক্রমণ, নববর্ষে বার্তা মুখ্যমন্ত্রীর
বুধবার এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ও রূপা গাঙ্গুলির উপস্থিতিতে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের উদ্বোধন করেন স্মৃতি ইরানি। অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচজন মহিলার হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপুর পূর্বে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড পৌঁছে দেওয়া শুরু হয়েছে। এলাকার মহিলাদের নাম, ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করে ফর্ম পূরণ করতেও সাহায্য করছেন মহিলা মোর্চার সদস্যরা।
স্মৃতি ইরানির বক্তব্যে স্পষ্ট, ক্ষমতায় এলে এই প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। যদিও ইস্তেহারে উল্লেখিত শর্ত ও বর্তমান ঘোষণার মধ্যে কিছু অমিল রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এই প্রকল্পের বাস্তব রূপ কী হবে, তা স্পষ্টভাবে জানা যাবে নির্বাচনের ফল ঘোষণার পরই।
SEO কীওয়ার্ড:
মাতৃশক্তি ভরসা কার্ড (Matrushakti Bharosa Card)
বিজেপির ৩০০০ টাকা প্রতিশ্রুতি
স্মৃতি ইরানি বড় ঘোষণা
বাংলার মহিলাদের মাসিক ভাতা
লক্ষ্মীর ভাণ্ডার বনাম মাতৃশক্তি ভরসা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
শুভেন্দু অধিকারী আপডেট
বিজেপি মহিলা মোর্চা প্রচার
নারীশক্তির ক্ষমতায়ন
বাংলার রাজনীতি খবর



