রাজ্য

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫% বকেয়া মেটানোর মেগা আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ২২ জুনের বাজেটে বড় ঘোষণার ইঙ্গিত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal DA News Update : সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫% বকেয়া মেটানোর মেগা আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ২২ জুনের বাজেটে বড় ঘোষণার ইঙ্গিত - West Bengal News 24

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই তথ্য জানান সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি ভাস্কর ঘোষ।

নবান্নে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলা বৈঠকে ডিএ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যসচিব এবং অর্থসচিবকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন :: সই জালিয়াতি মামলায় হাজিরা এড়ালেন অভিষেক, ফের কালীঘাটের বাড়িতে সিআইডি, চলল ভিডিওগ্রাফি

ডিএ-র বকেয়া পরিশোধের পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান ধাপে ধাপে কমিয়ে আনার আশ্বাসও দেওয়া হয়েছে। আগামী ২২ জুন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে এ নিয়ে বড় ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয়ও গুরুত্ব পায়। কর্মচারী সংগঠনের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ৫০ হাজার শূন্যপদে নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী ৭ তারিখের মধ্যে নতুন নিয়োগ নীতির রূপরেখা প্রকাশ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

সপ্তম পে কমিশন কার্যকর করা, অস্থায়ী কর্মীদের বেতন বৈষম্য দূর করা, আন্দোলনের জেরে সাসপেন্ড হওয়া কর্মীদের পুনর্বহাল এবং নিয়মিত কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে সরকারি কর্মচারী সংগঠনগুলিও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান ১৮ শতাংশ। ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান দাঁড়িয়েছে ৪২ শতাংশে। এই ব্যবধান কমানোর বিষয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ::

Back to top button