বিচিত্রতা

পর্যটকদের গাড়ি তাড়া করল রাগী হাতি! ভিডিও ভাইরাল

পর্যটকদের গাড়ি তাড়া করল রাগী হাতি! ভিডিও ভাইরাল - West Bengal News 24

দক্ষিণ আফ্রিকার ক্রুগের ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার একদল পর্যটক। পাকের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন তারা। এতে রাগ করে বসে একটি বন্য হাতি।

এই ক্রুদ্ধ হাতির সামনে পড়ে ওই পর্যটকদের যে অবস্থা হয়েছে, তার ভিডিও সম্প্রতি নিজেদের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করেছেন ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। তার পরই বিডিওটি ভাইরাল হয়ে গেছে।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পর্যটকদের গাড়িকে কী ভাবে তাড়া করছে একটি হাতি। ওই রাগী হাতিটি শুঁড় উঁচিয়ে তাড়া করছিল গাড়িটিকে। হাতির হানা থেকে বাঁচতে দিশেহারা পর্যটকরা গাড়ি পিছিয়ে নিচ্ছেন।

তখনই আরও গর্জন করে গাড়ির দিকে তেড়ে আসছিল হাতিটি। আর ভয়ে পর্যটকরা চিৎকার করে উঠছেন। এ ভাবেই বেশ কিছুক্ষণ ধরে হাতির আক্রমণের হাত থেকে বাঁচার চেষ্টা চালিয়েছে ওই পর্যটকদল।

হাতির আক্রমণের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। এ পর্যন্ত তিন লাখের বেশি লোক দেখে ফেলেছেন সেই ভিডিও।

আরও পড়ুন ::

Back to top button