খেলা

আনুশকাই আমার সবচেয়ে বড় অর্জন: কোহলি

আনুশকাই আমার সবচেয়ে বড় অর্জন: কোহলি - West Bengal News 24

প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। প্রমাণিত প্রবাদটি। বাস্তব জীবনে এমন ভুড়ি ভুড়ি উদাহরণ আছে পৃথিবীতে। সেই কথা আবার স্বীকার করলেন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান এবং সেরা খেলোয়াড় বিরাট কোহলি।

বিরাট কোহলি বিয়ে করেছেন বলিউড সুন্দরী আনুশকা শর্মাকে। চুটিয়ে প্রেম করার পরে ২০১৭ সালে বিয়ের পিড়িতে বসেন এই দুই তারকা। বিয়ের পর বিরাট কোহলির ব্যাট যেন আরও খোলতাই, ব্যাটসম্যান হিসেবে তিনি হয়েছেন আরও দুরন্ত। এবার কোহলি নিজেই বললেন, তাঁর সাফল্যের পেছনে রয়েছে প্রিয় স্ত্রীর অবদান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ানে অবস্থান করছেন কোহলি ও তাঁর দল। সেখানেই উইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস সাক্ষাৎকার নিয়েছেন ভারত অধিনায়কের। তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিও আবার বিসিসিআই পোস্ট করেছে টুইটারে। সেখানেই নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কোহলি। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ এই ভারত তারকা, ‘তুমি আগের যেকোনো সময় থেকে এখন ভালো খেলছ কোহলি। অনেকের পক্ষেই নিয়মিত এত ভালো খেলা সম্ভব হয় না। কিন্তু তোমার ক্ষেত্রে মনে হচ্ছে জীবনের দুই দিকই (ব্যক্তিগত ও পেশাগত) উপভোগ করছ তুমি।’ কোহলির বিয়ের প্রতি ইঙ্গিত করে এভাবেই কোহলির প্রশংসা করেন রিচার্ডস।

রিচার্ডসের সঙ্গে পুরোপুরি একমত হন কোহলি। স্ত্রী আনুশকা শর্মাই তাঁর জীবনকে সঠিক পথে রেখেছে, বলেছেন তিনি, ‘আসলে, আমি মনে করি আমার জীবনের সবচেয়ে সবচেয়ে বড় প্রাপ্তি এটাই (আনুশকাকে স্ত্রী হিসেবে পাওয়া), ক্রিকেট খেলতে পারার পাশাপাশি। জীবনসঙ্গী হিসেবে একজন সঠিক মানুষ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে নিজেও একজন পেশাদার মানুষ, তাই সে আমার কাজের মর্ম বোঝে। ও আমাকে সঠিক পথে রাখে সব সময়।’

আনুশকাকে বিয়ে করার পর ব্যক্তিত্বেরও ব্যক্তিত্বেরও উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন কোহলি, ‘বিয়ের পর আমি যে জিনিসটা শিখেছি, তা হলো আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে সঠিক কিছু করতে চান, সঠিক কিছু অর্জন করার জন্য আপনার যে মানসিকতা ও ব্যক্তিত্ব গড়ে ওঠে, সেই মানসিকতা ও ব্যক্তিত্ব আপনাকে খেলার মাঠের মধ্যেও সফল হতে সহায়তা করে।’

আরও পড়ুন ::

Back to top button