খেলা

ভারতীয় ক্রিকেটারের বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থান থেকে উদ্ধার করা হল স্ত্রী-সন্তানকে

ভারতীয় ক্রিকেটারের বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থান থেকে উদ্ধার করা হল স্ত্রী-সন্তানকে - West Bengal News 24

শনিবার ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তের কোচির বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। একটি পুরো ঘর আগুনে পুড়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে। ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন শ্রীশান্তের স্ত্রী ও সন্তান, তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঘতনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

শ্রীশান্ত নিয়ে বেশকিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিলেন। শীঘ্রই ২২ গজে ফিরতে চলেছেন ক্রিকেটার শ্রীশান্ত। আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগে তাঁকে আরও তিন ক্রিকেটারের সাথে নির্বাসিত করে বিসিসিআই । এরপর ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত এই দীর্ঘ ৬ বছরের আইনি টানাপড়েনের পর মাঠে ফেরার অনুমতি পেলেন এই ক্রিকেটার।

আরও পড়ুন ::

Back to top button