বিনোদন

বলিউড নয়, এক অন্য জগতে পা রাখছেন আমির-কন্যা

বলিউড নয়, এক অন্য জগতে পা রাখছেন আমির-কন্যা - West Bengal News 24

বলিউডে তারকা সন্তানদের মধ্যে এই মুহূর্তে প্রায়ই সংবাদ শিরোনামে দেখা যায় আমির-কন্যা ইরা খানকে। সম্প্রতি অদ্ভূত ফটোশ্যুট করেও সংবাদ শিরোনামে উঠে আসে ইরা খানের নাম। এসবের পর আমির-কন্যা এবার কি করতে চলেছেন জানেন?

রিপোর্টে প্রকাশ, সুহানা খানের পর এবার ইরা খানকেও দেখা যাবে অভিনয় করতে। তবে বলিউডের কোনও সিনেমার মাধ্যমে নয়, অভিনয়ের জন্য ইরা প্রথমেই বেছে নিয়েছেন থিয়েটার।

জানা যাচ্ছে, ‘গ্রিক ট্র্যাজেডি’-র উপর নির্ভর করে তৈরি একটি নাটকে অভিনয় করতে চলেছেন ইরা। চলতি বছরের শেষে ভারতের বেশ কয়েকটি শহরে মুক্তি পাবে এই নাটক।
অভিনয়ে পা রাখার জন্য হঠাত কেন থিয়েটারকে বেছে নিলেন ইরা? এই প্রশ্নের উত্তরে আমির-কন্যা জানান, ‘থিয়েটার বেছে নেওয়ার আলাদা কোনও কারণ নেই। আমি থিয়েটার ভালবাসি। এর মধ্যে একটা আলাদা আভিজাত্য, একটা জাদু লুকিয়ে রয়েছে। এর মাধ্যমে অভিনয়টা অনেক বেশি ফুটিয়ে তোলা যায়।’

আরও পড়ুন ::

Back to top button