বিচিত্রতা

মাথা হাতে নিয়ে হাঁটছে শিশু, ভিডিও ভাইরাল (ভিডিও)

মাথা হাতে নিয়ে হাঁটছে শিশু, ভিডিও ভাইরাল (ভিডিও) - West Bengal News 24

বছর তিনেক বয়সের এক বাচ্চা মাথা হাতে নিয়ে হাঁটছে, এমনই একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি ভৌতিক মনে হলেও আসলে তা নয়; বাচ্চাটি হ্যালোউইন পার্টির জন্য এমনই একটি অদ্ভুত পোশাক পরেছিল।

দেখে মনে হচ্ছে- খুব যত্ন করে নিজের মাথাটি দুই হাত দিয়ে সে ধরে রেখেছে।

কৃত্রিম হাত ও দেহসহ একটি ফ্রক। ফ্রকের মাঝখানের অংশ দিয়ে মাথা বের করে নিয়েছে শিশুটি।

ফিলিপাইনের পারানাকিয়ে শহরে হ্যালোউইন সপ্তাহে এই ‘ক্রিপি হেডলেস’ পোশাকটি নিজের বছর দুয়েকের মেয়ে মায়াকে পরিয়েছিলেন ক্রিস্টাল হং নামে এক মহিলা। আর নিজের বড় মেয়ে চার্লিকে সাজিয়েছিলেন জল্লাদ।

তার মা সেই ছবি আর ভিডিও পোস্ট করেন, মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে। শুধু একবার পোস্ট হতেই মুহূর্তের মধ্যে এক কোটি ৮০ লাখ বার শেয়ার হয় ভিডিওটি।

আরও পড়ুন ::

Back to top button