বিচিত্রতা

পিয়ানো বাজাচ্ছে কুকুর, গান গেয়ে নাচছে শিশু (ভিডিও)

পিয়ানো বাজাচ্ছে কুকুর, গান গেয়ে নাচছে শিশু (ভিডিও) - West Bengal News 24

ঘরে আপন মনে খেলা করছে ছোট্ট শিশুটি। মাটিতে পড়ে থাকা খেলনা নিয়ে আপন মনে খেলছে সে। এমন সময় সেই ঘরে ঢুকল বাড়ির পোষ্য কুকুরটি। ঢুকেই চলে এল সেই ঘরে রাখা পিয়ানোর সামনে।

তারপর কুকুরটি নিজের সামনের পা দু’টি তুলে দিল পিয়ানোতে। পরে বাজাতে লাগল পিয়ানো। আর পিয়ানোর তালে তালেই গলা ছেড়ে গান করতে লাগল সে। আর তার গানের সুরে কোমর দোলাচ্ছে খুদে সেই শিশু।

এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বাজনা বাজিয়ে কুকুরের গান মোহিত করেছে নেটিজেনদের।

টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কুকুরটির নাম বাডি মার্কারি। সে থাকে আমেরিকার নিউইয়র্ক শহরে। মার্কারি প্রায়ই পিয়ানো বাজায়। আরও বেশ কয়েকটি ভিডিওতে মার্কারিকে পিয়ানো বাজাতে দেখা যাচ্ছে। দেখুন সেই সব ভিডিও…

আরও পড়ুন ::

Back to top button