বিনোদন

টাবুর প্রেমিকদের তালিকায় কে কে?

টাবুর প্রেমিকদের তালিকায় কে কে? - West Bengal News 24

পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। তবে দুনিয়া তাকে চেনে টাবু নামে। নব্বইয়ের দশকে তার রূপে মুগ্ধ হয়ে থাকতেন বিনোদন প্রেমীরা। হালেও একের পর এক ছবিতে দেখিয়ে চলেছেন পরিণত অভিনয়শৈলী।

সোমবার ৪৮-এ পা দিয়েছেন গুণী এই অভিনেত্রী। এখন পর্যন্ত ‘হ্যাপিলি সিঙ্গল’ এই বলিউড তারকা। তিনি কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে বহুবার বহু কথা হয়েছে। কিন্তু তাকে কখনও এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়নি।

গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে সঞ্জয় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান টাবু। কিন্তু তাদের সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।

এরপর পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গেও সম্পর্কে জড়ান টাবু। সাজিদ নাদিয়াদওয়ালার প্রথম স্ত্রী দিব্যা ভারতীর মৃত্যুর কারণ নিয়ে তখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। ফলে দুজনে তাদের সম্পর্ক নিয়ে ওই সময় বেশ গোপনীয়তা রক্ষা করেন। যদিও শেষ পর্যন্ত টাবু ও সাজিদ সম্পর্কের রসায়ন প্রকাশ্যে এসেই পড়ে।

দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার সঙ্গেও টাবু এক সময় সম্পর্কে জড়ান। সম্পর্কে জড়ালেও নাগার্জুনা তার স্ত্রীকে ডিভোর্স দেবেন না- এই কথা জানার পর নাগার্জুনার সঙ্গে সম্পর্কে ইতি টানেন টাবু।

টাবুর প্রেমিকদের তালিকায় কে কে? - West Bengal News 24

বলিউডের প্রথম সারির অভিনেতা অজয় দেবগণের সঙ্গেও এক সময় সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। তার ভাই সমীর ছিলেন অজযের বন্ধু। খুব কম বয়স থেকেই টাবু এবং অজয় একে অপরের সঙ্গে মিশতেন। অনেকেই তাদের সম্পর্ককে নিছক বন্ধুত্ব ছাড়া অন্য কিছু বলতে রাজি নন।

কিন্তু বলিউডের অনেকের দাবি, অজয় দেবগণের জন্যই বিযের পিঁড়িতে বসেননি টাবু। তবে অজয় বা টাবু কেউই কখনও এই সম্পর্কের সত্যতা স্বীকার করেননি।

২০১৫ সালে দিল্লির এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ান টাবু। শোনা যায় ওই ব্যবসায়ীকে বিয়ে করবেন তিনি। শেষ পর্যন্ত সেই সম্পর্ক কেন ভেঙ্গে যায় সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন ::

Back to top button