বিচিত্রতা

যেখানে এক মেয়ের ভাগে ৫ স্বামী

যেখানে এক মেয়ের ভাগে ৫ স্বামী - West Bengal News 24

এক স্ত্রীর পাঁচ স্বামী! কথাটা শুনে অবাক লাগছে? লাগারই কথা। আরো অবাক করার বিষয় হলো, পাঁচ স্বামীর সবাই আবার আপন মা’র পেটের ভাই! বেশি দূরে নয়, পার্শ্ববর্তী ভারতের উত্তর প্রদেশেই এমন পরিবারের সন্ধান মেলে। এমনি একটি পরিবারের আপন পাঁচ ভাইয়ের একমাত্র স্ত্রী রাজু ভার্মা। ২১ বছর বয়সী রাজু ভার্মা পাঁচ স্বামীর সঙ্গে একই কক্ষে সুখে-শান্তিতে বসবাস করছেন।

ভাইদের মধ্যে গুড্ডু ভার্মাই প্রথম রাজু ভার্মাকে বিয়ে করেন। পরে একে একে অপর চার ভাই শান্তরাম ভার্মা, বাজ্জু ভার্মা, গোপাল ভার্মা ও দীনেশ ভার্মাও রাজু ভার্মাকে বিয়ে করেছেন। রাজু ভার্মার বছর পাঁচেকের এক ছেলে সন্তানও আছে।

যেখানে এক মেয়ের ভাগে ৫ স্বামী - West Bengal News 24

এদিকে, চীনের চেচিয়াং ইউনিভার্সিটির অর্থশাস্ত্রের অধ্যাপক জুয়োসি দেশে মেয়ের ‘আকাল’ ঘোচাতে এভাবেই ‘দ্রৌপদী’ হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তার এ মন্তব্যকে ঘিরে ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু নিজের যুক্তিতে অনড় সেই অধ্যাপক। তার যুক্তি, চীনের বহু গ্রামে এখন এ ব্যবস্থা চলছে। উপরন্তু বেশ সুখেই আছেন তারা।

তিনি এও জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে চীনে অবিবাহিত পুরুষের সংখ্যা পৌঁছবে ৩ থেকে ৪ কোটিতে। যাদের রোজগার ভালো, তারা বিয়ের জন্য পাত্রী পেয়ে যাবেন। কিন্তু, বাকিদের কী হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ওই অধ্যাপক।

আরও পড়ুন ::

Back to top button