
লকডাউনের বাজারে মদের আকাল। নিয়মিত যারা মদ খান হাপিত্যেশের শেষ নেই। এই পরিস্থিতিতেই নেশাড়ুদের জন্যে হাত বাড়িয়ে দিয়েছে এই শহর।
দুবাইয়ের দুই মদ বিক্রেতা সংস্থা সংস্থা ঠিক করেছে মদ পৌঁছে দেবে ক্রেতার বাড়িতে বাড়িতে। সেই মতোই পৌছে গিয়েছেন অললাইন ডেলিভারি কর্মী।
বাড়ি থেকে বসে অনলাইনে অর্ডার দিলেই হাতের মুঠোয় পেয়ে যাবেন পছন্দের মতো মদ।
দুবাই শহরের এমন ব্যবস্থা দেখে অনেক বাঙালীই মনে করছেন, আহারে আমাদের শহরে যদি এমন ব্যবস্থা হত!
তবে বালই বাহুল্য যে এই রাজ্যে এখনও এমন ঘোষণা হয়নি।



