বিনোদন

ঘরে বসেই কোহলিকে খেলার মজা দিচ্ছেন আনুশকা

ঘরে বসেই কোহলিকে খেলার মজা দিচ্ছেন আনুশকা - West Bengal News 24

করোনার কারণে স্থবির হয়ে পড়েছে গোটা দুনিয়া। বন্ধ হয়ে আছে সব রকমের খেলা। এসময় ঘরে বসেই দিন কাটছে মাঠ কাঁপানো সব তারকা খেলোয়ারদের।

ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি লকডাউনে ঘরবন্দী হয়ে আছেন। স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে ঘরোয়া ব্যস্ততায় কাটছে তার দিন। কিন্তু ব্যাট আর ২২ গজের মাঠকে তিনি খুব মিস করছেন।

মন ভাল রাখতে ত্রাতা হয়ে এলেন আনুশকা। ঘরে বসেই স্বামীকে তিনি খেলার আনন্দ দিচ্ছেন। সম্প্রতি প্রকাশ হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা গেল।

বাড়িতে মোবাইল গেম খেলে কাটছে দিন। শুনতে পাচ্ছেন না ফ্যানেদের চিৎকার। ছক্কা মার কোহলি আর কেউ বলছে না। বিরাটের মন ভাল করতে তাই ফ্যান সাজলেন আনুশকা। বিরাট মোবাইলে ক্রিকেট খেলছেন আর আনুশকা চিৎকার করে বলছেন, ‘এ কোহলি ছক্কা মার না ছক্কা! কেয়া কর রহা হ্যায় মার ছক্কা।’

এমনি একটি ভিডিও ইনস্টাতে শেয়ার করে আনুশকা লেখেন, ‘আমি ওর মন ভাল করার চেষ্টা করছিলাম। মাঠের ফিল দিতেই ওর ফ্যানেদের মতো করে কথা বললাম।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিরাটের চুল কেটে দিতে দেখা গিয়েছিলো আনুশকাকে। সেই ভিডিও ইনস্টাতে পোস্ট করেছিলেন অভিনেত্রী। এবার ভাইরাল হলো আরও একটি নতুন ভিডিও।

আরও পড়ুন ::

Back to top button