দঃ ২৪ পরগনা

পাথরপ্রতিমা বাবার হাতে নৃশংসভাবে খুন হলো ছেলে !

পাথরপ্রতিমা বাবার হাতে নৃশংসভাবে খুন হলো ছেলে ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : নিজস্ব প্রতিবেদক, দঃ ২৪ পরগনা :: পাথরপ্রতিমা তে বাবার হাতে নৃশংসভাবে খুন হলো ছেলে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা থানা কুমারপুর এলাকায়।

মৃতের নাম সূর্যকান্ত বেরা বয়স ২৫ বছর । স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে পারিবারিক অশান্তির জেরে মৃতের বাবা তাপস বেরা তাকে প্রথমে মাথায় লাঠি দিয়ে মারে এবংপরে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে।

হত্যার পরে মৃতের বাবা স্থানিয় পুলিশ পুলিশ ক্যাম্পে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করেন।

ঘটনাস্থলে পৌঁছেছে পাথরপ্রতিমা থানার পুলিশ বাহিনী এবং মৃতদেহটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন ::

Back to top button