কলকাতা

স্বাস্থ্যবিধি মেনে অবশেষে ১ জুলাই ফের খুলবে কালীঘাট মন্দির !

স্বাস্থ্যবিধি মেনে অবশেষে ১ জুলাই ফের খুলবে কালীঘাট মন্দির ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক :: দক্ষিণেশ্বর,বেলুড় মঠ ও তারাপীঠের পর এবার খুলেছে কালীঘাট। জানা গিয়েছে, ১ জুলাই থেকে খুলছে মন্দির। কালীঘাট মন্দির কমিটির তরফে বক্তব্য, ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকায় তার আগে মন্দির না খোলার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দিরের তরফে জানা গিয়েছে , আপাতত সকাল ৭ টা থেকে বেলা ১২ টা ও বিকেল ৪ টে থেকে সন্ধে ৭ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। ভক্তদের প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাউজার।

স্বাস্থ্যবিধি মেনে অবশেষে ১ জুলাই ফের খুলবে কালীঘাট মন্দির ! - West Bengal News 24

 

ভক্তদের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ৪ নম্বর গেট দিয়ে বের করানো হবে বলে জানা গিয়েছে। তবে, কালীঘাট মন্দিরে প্রবেশের অনুমতি মিললেও আপাতত গর্ভগৃহে যেতে পারবেন না ভক্তরা।

পুজো দেওয়ার জন্য কোনও রকম পুজোর সামগ্রী আনা যাবে না। তবে সাধারণভাবে রথযাত্রার পর বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য ভক্তদের ঢল নামে কালীঘাটে। এ বার সেই পুজোর জন্যও মন্দির খোলার কোনও সুযোগ নেই।

সুত্র: independent24X7

আরও পড়ুন ::

Back to top button