বিনোদন

পল্লবী জোশীর ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

পল্লবী জোশীর ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও টাকা - West Bengal News 24

এবার ক্রেডিট কার্ড প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী পল্লবী জোশী। ইওরোপে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও ১২,০০০ টাকা। শনিবার ভারসোভা পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন অভিনেত্রী।

পুলিশের খবর অনুযায়ী, আন্ধেরির সেভেন বাংলোতে থাকেন পল্লবী। গত ৫ জুলাই অভিনেত্রী এই প্রতারণার শিকার হন। সংবাদ মাধ্যমকে পল্লবী জানান, ‘পাঁচ-ছটা এসএমএস অ্যালার্ট পাই, যেগুলো পর পর মোবাইলে ঢুকছিল। বুঝতে পারি আমার ক্রেডিট কার্ড থেকে ১২,০০০টাকা তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যাংককে বিষয়টি জানিয়ে আমার ক্রেডিট কার্ড ব্লক করি।’

পুলিশের খবর অনুযায়ী, ‘প্রতারকরা পল্লবীর ক্রেডিট কার্ডের ডিটেইলস ব্যবহার করে ইওরোপে ওই টাকা পরিবহণের কাজে লাগিয়েছে। ট্যাক্সি ট্রিপে ভাড়া দেওয়ার জন্য পল্লবীর টাকা ব্যবহার করা হয়ে থাকতে পারে’ বলে মনে করা হচ্ছে।

ভারসোভা পুলিশ স্টেশনের উচ্চপদস্থ ইন্সপেক্টর রবীন্দ্র বদজুগর বলেন, ‘ইন্ডিয়ান পিনাল কোডের নির্দিষ্ট ধারায় এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন ::

Back to top button