বিনোদন

ফের দুঃসাহসিক স্টান্ট! হেলিকপ্টার থেকে ঝুলে বাইক ধাওয়া করলেন অক্ষয়

ফের দুঃসাহসিক স্টান্ট! হেলিকপ্টার থেকে ঝুলে বাইক ধাওয়া করলেন অক্ষয় - West Bengal News 24

তিনি স্টান্টম্যান নেন না। ছবির জন্য দুঃসাহসিক স্টান্ট করেন নিজেই। এবারও ‘সূর্যবংশী’ ছবির জন্য নানারকম স্টান্ট করছেন খিলাড়ি কুমার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন নিজেই।

বাইক নিয়ে ব্যাঙ্ককের রাস্তায় কেরামতি দেখানোর পর এবার হেলিকপ্টার থেকে ঝুলে বাইক ধাওয়া করলেন অক্ষয় কুমার। রানওয়ের উপর বাইকে সওয়ার রোহিত শেট্টিকে ধাওয়া করছেন আক্কি। আর ততোধিক গতি বাড়িয়ে বাইক উড়িয়ে নিয়ে চলেছেন রোহিত। এরকম রোমহর্ষক দৃশ্যের শুটিং চলল ব্যাঙ্ককে। সেই ছবিই টুইটারে দিলেন অক্ষয়।

আবারও অক্ষয়-মহিমায় মুগ্ধ ভক্তরা।

‘সূর্যবংশী’ ছবির জন্য করা এই স্টান্টের ছবি শেয়ার করার পর অক্ষয় দিয়েছেন বিধিসম্মত সতর্কীকরণও – কেউ নিজে এই কাজ করার চেষ্টা করবেন না।

এর আগে ফিল্ম বিশ্লেষক তরণ আদর্শ অক্ষয়ের বাইক স্টান্টের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয় সে-ছবি। এই প্রথম রোহিত শেট্টির পরিচালনায় কাজ করছেন অক্ষয় কুমার।

আরও পড়ুন ::

Back to top button