অপরাধ

মন্দিরচত্বরে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ রংবাজ

মন্দিরচত্বরে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ রংবাজ - West Bengal News 24

মন্দিরের মত পবিত্র স্থানে এক নাবালিকাকে ধর্ষণ করল এক বৃদ্ধ। সেই ধর্ষণের ভিডিও আবার তোলে এক যুবক। তারপর সেটিকে সোশ্যাল সাইটে আপলোডও করে দেয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ৬৫ বছরের ওই বৃদ্ধকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে। আর সেই পাশবিক ঘটনার ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। এখানে পাণ্ডুয়া নামে একটি গ্রামে রয়েছে একটি মন্দির। পুলিশ জানাচ্ছে, চকোলেটের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায় বছর ৬৫-র রংবাজ যাদব। চকোলেটের লোভে বৃদ্ধের ডাকে সাড়া দিয়ে মন্দির চত্বরে চলে যায় ওই নাবালিকা। তারপর মন্দির চত্বরেই একটি ফাঁকা জায়গায় বছর ৭-এর ওই নাবালিকাকে ধর্ষণ করে রংবাজ। সেই ঘটনা ভিডিও করে হীরামন যাদব নামে এক যুবক। তারপর সেটি সোশ্যাল সাইটে দিতে তা ভাইরাল হয়ে যায়।

পুলিশ জানাচ্ছে, ওই নাবালিকার পরিবারের অভিযোগক্রমে তারা একটি এফআইআর দায়ের করে। তদন্তে নেমে তারা রংবাজ যাদব ও হীরামন যাদবকে গ্রেফতার করে। ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য চিকিত্‍সকের কাছে পাঠানো হয়েছে। তবে সে সুস্থ আছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্য ছড়ায়। – সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

আরও পড়ুন ::

Back to top button