বিনোদন

মিমির পেটে কিসের ট্যাটু?

মিমির পেটে কিসের ট্যাটু? - West Bengal News 24

খুব একটা ভালো সময় যাচ্ছে না মিমির! একদিকে দেবের ছবি থেকে তাঁর সরে যাওয়ার ঘটনা টালিগঞ্জে বেশ হইচই তৈরি করেছে, অন্যদিকে প্রাক্তন বয়ফ্রেন্ড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রীর শুভশ্রীর বিয়ে ঘিরেও আলোচনাতে মিমির প্রসঙ্গ টানতে কেউ ছাড়ছে না। তবে টলিউডের এই দাপুটে অভিনেত্রী এসব নিয়ে অত মাথা ঘামাচ্ছেন না। তিনি নিজের তালে নিজের মত রয়েছেন।

মিমি আপাতত খবরে , তাঁর নতুন ট্যাটুটি ঘিরে। মিমির তলপেটের নতুন ট্যাটুর ছবি অনেকেরই নজর কেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ট্যাটু নতুন করে করালেন অভিনেত্রী? উত্তর একটাই। কিছুদিন আগে অ্যাপেনডিক্স অপরেশন হয় মিমির। আর অপরেশনের পর দাগ এখনও স্পষ্ট মিমির শরীরে।

যা নিয়ে অস্বস্তিতে ছিলেন মিমি নিজে। আর সেজন্য তলপেটে নতুন ট্যাটু করিয়ে নেন মিমি। আর এই নতুন ট্যাটুর ছবিই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মিমি আপাতত ব্যস্ত একগুচ্ছ প্রজেক্ট নিয়ে। কিছুদি আগেই একটি সুন্দরী প্রতিযোগীতায় বিচারকের আসনে দেখা যায় মিমিকে। এ ছাড়াও একগুচ্ছ ফিল্ম রয়েছে তাঁর হাতে। পাশাপাশি বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস ‘ ছবিটির শ্যুটিং এ ব্যস্ত তিনি।

উল্লেখ্য এই ছবিতে বহু বছর বাদে অর্জুন চক্রবর্তীর সঙ্গে তাঁকে আবার স্ক্রিনে দেখা যাবে। ‘গানের ওপারে’ সিরিয়ালটির পর এই প্রথম মিমি-অর্জুন আসতে চলেছেন স্ক্রিনে। মিমি ছাডা়ও ছবিতে অভিনয় করছেন নুসরত, জয়া আহসান, সোহিনী সরকার সহ অনেকে।

আরও পড়ুন ::

Back to top button