
দ্বিতীয়বারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। ১২ জুলাই, শুক্রবার সকালে মুম্বাইয়ের বিমস মাল্টিস্পেশালিটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম পেজে নিজেই মেয়ের ছবি শেয়ার করেছেন সামিরা। তিনি লিখেছেন, ‘আজ সকালে আমার জীবনে এসেছে আমার মেয়ে। আমার ছোট্ট পরী! সবার ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
অন্তঃসত্ত্বা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন সামিরা। তার ‘মেটারনিটি ফটোশুট’র ছবি ভাইরাল হয়েছিল।
সামিরা বলেছিলেন, এই সময়টা বেশ উপভোগ করছেন তিনি। কিছুদিন আগে ‘সাধ’ (গর্ভবতী নারীর আকাঙ্খা অনুযায়ী খাবারের উৎসব বা অনুষ্ঠান) খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।
২০১৪ সালে ‘ভারদেঞ্চি’র মালিক অক্ষয় ভার্দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান হান্সের জন্ম হয়।



