
বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে ভয়াবহতা বেড়েছে দ্বিগুণ হারে। বিশ্বে গেল ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ১৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। ফলে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৭০ হাজারের বেশি।
এদিকে, ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল। দেশটিতে একদিনে ৩ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৯১৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ১২ জন। এ নিয়ে বিশ্বে মোট হয়েছেন ১৪ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ১১৭ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৯৭৭ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৪৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ২৮৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন এক লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৮৭ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৭৪ হাজার ২৮৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ এক হাজার ৮৮১ জন। আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ২৭ হাজার ১২৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬ হাজার ৭০৬ জন।



