জাতীয়
শারীরিক সমস্যা নিয়ে দিল্লির এমসে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

এবার দিল্লির এমসে ভর্তি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। বেশকিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর তিনি বাড়িতে থেকেই ডাক্তারের পরামর্শ নেন। সেই কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন।
টুইটে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী জানান,’সকলকে জানাচ্ছি আমি করোনায় আক্রান্ত। চিকিত্সকের পরামর্শ নিচ্ছি।এর সাথে চিকিত্সকের পরামর্শে ওষুধ খাচ্ছি।
যারা আমার সংস্পর্শে একযাবত্ এসেছেন তাদের সকলকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানাচ্ছি’। এরপর তিনি সুস্থ হয়ে যান। যদিও মঙ্গলবার অর্থাত্ আজ থেকে তিনি কাজেও যোগ দেন। কিন্তু ফের আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে এমসে ভর্তি করানো হয়। তবে হটাত্ অসুস্থ হয়ে যাওয়ার কারণ ঠিক জানা যায়নি।
সূত্র : ক্যালকাটা নিউজ



