খেলা

বাতিল হল লাইসেন্স, সুশীল কুমারের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু

শুভঙ্কর লাহা

বাতিল হল লাইসেন্স, সুশীল কুমারের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু - West Bengal News 24

অলিম্পিক পদক জয়ী সুশীল কুমারের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করল দিল্লি পুলিশ। মঙ্গলবারই দিল্লি পুলিশের তরফ থেকে তা জানিয়ে দেওয়া হয়। পুলিশের তরফে এও জানানো হয়েছে যে, তারা স্থায়ীভাবে ঐ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রদ করার প্রক্রিয়াও শুরু করেছে।

২০১২ সালে সুশীল কুমারকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। আগ্নেয়াস্ত্রটি ইতিমধ্যেই সাগর রানা হত্যা মামলায় তদন্তের সময় ক্রাইম ব্রাঞ্চ বাজেয়াপ্তে করেছে।

দিল্লি পুলিশার যুগ্ম কমিশনার ওপি মিশ্র বলেন, ‘গ্রেফতার হওয়া কুস্তিগীর সুশীল কুমারের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। ইতিমধ্যেও পাকাপাকিভাবে লাইসেন্স কেড়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। সুশীল কুমারকে নোটিস পাঠানো হয়েছে এটা জানতে চেয়ে যে, কেন তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রদ করা হবে না।’

গত ৪ মে ছত্রশাল স্টেডিয়ামের পার্কিং জোনে প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ২৩ বছরের সাগর রানা খুন হন। সিসিটিভ ফুটেজ ও অন্যান্য সূত্র থেকে পুলিশ ঘটনার সঙ্গে সুশীলের প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পায়।

সূত্র :প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button