জাতীয়

গোটা বিশ্বের মধ্যে পরিবেশ রক্ষায় নজির গড়েছে ভারত : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গোটা বিশ্বের মধ্যে পরিবেশ রক্ষায় নজির গড়েছে ভারত : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - West Bengal News 24

এবার পরিবেশ রক্ষায় ভারতের (India) অগ্রণী ভূমিকার কথা স্মরণ করালেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi) । শনিবার বিশ্ব পরিবেশ দিবসের (World Environment Day)অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষার কাজে সারা পৃথিবীর কাছে ভারত একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী। আগামী দিনে ইথানলের (Ethanol) ব্যবহারে ভারত আরও জোর দেবে বলেও এদিন জানিয়েছেন নরেন্দ্র মোদী।

প্রতি বছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৪ সাল থেকে এই পরিবশে দিবস পালন শুরু হয় বিশ্বব্যাপী। প্রতি বছর পরিবেশ দিবস বিভিন্ন দেশ (Country) পালন করে থাকে। রাষ্ট্রসংঘের উদ্যোগেই এই দিনটির সূচনা। পৃথিবীতে প্রকৃতির (Environment) কী অবদান, তা বোঝাতেই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। বিদ্যুত্‍ গতিতে এগিয়ে চলা বিশ্বে সবুজায়ন ঠিক কতটা জরুরি, তা বোঝাতেও এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান বিভিন্ন দেশ করে থাকে।

পরিবেশ রক্ষায় গোটা পৃথিবীতে অনন্য নজির গড়েছে ভারত। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে শনিবার এমনই মন্তব্য় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ”বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত বড় পদক্ষেপ করল।

ইথানল সেক্টরের উন্নতির জন্য একটি রোডম্যাপ আজ প্রকাশ করা হয়েছে। আজ থেকে ৭-৮ বছর আগে দেশে ইথানল (Ethanol)নিয়ে সেভাবে চর্চা হতো না। একবিংশ শতাব্দীর ভারতের ইথানল অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ” এরই পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন জানান, ইথানলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সুফল মিলছে বলে দাবি করেছেন মোদী। পরিবেশের উপর এর প্রভাব পড়ছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। ইথানলের ব্যবহারে চাষ-আবাদে কৃষকরাও উপকৃত হচ্ছেন বলে দাবি করেছেন মোদী।

আগামী দিনে ইথানলের উপর আরও জোর দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবেশের সুস্থতা বজায় রাখতে ইথানলের ব্যবহার বেশি মাত্রায় জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই অনুষ্ঠান থেকেই কৃষকদের (Farmers) সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইথানল মিশ্রিত পেট্রোল ও কমপ্রেসড বায়োগ্যাস ব্যবহার করে চাষ-আবাদ করেন বহু কৃষক। অনুষ্ঠানে এবিষয়ে কৃষকদের নানা অভিজ্ঞতার কথা এদিন জেনে নেন প্রধানমন্ত্রী। এদিন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুণের তিনটি জায়গায় ই-১০০ বিতরণ স্টেশনের পাইলট প্রোজেক্টের সূচনা করেছেন।

সুত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button