
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে জনমত চাইল সরকা’র। তিনটি ই-মেইল আইডিতে জনমত পাঠা’তে বলা হয়েছে সোমবার দুপুর দুটোর মধ্যে। রাজ্য সরকারের শিক্ষা দফত’রের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ। বলা হয়েছে, রাজ্য সরকা’র ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখছে, সেগুলি হল, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না’, ‘পরীক্ষা হলেও কী ভাবে সেই পরীক্ষা নেওয়া হবে’, ‘পরীক্ষা না হলে মূল্যায়ন কী ভাবে হবে’।
Our children’s future is my greatest priority. To this regard, we have formed an expert committee to decide over holding the Class 10th & 12th board exams in 2021.
We are also inviting views & opinion from parents, general public, sector experts, civil society & students. (1/2) pic.twitter.com/eVpEIbJkBK
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2021
এই প্রসঙ্গে টুইট করেছেন খোদ মুখ্য’মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লিখেছেন, “আমাদের পড়ুয়া’দের ভবিষ্যত্ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে আমরা একটা বি’শেষ কমিটি গঠন করেছি যে কমিটি মাধ্য’মিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে আমরা পড়ুয়া, অভিভাবক এবং সাধারণ মানুষের জনমত চাইছি পরীক্ষা সংগঠন ইস্যু নিয়ে।” তিনি আরো বলেন, “আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আগামী কাল দুপুর দুটোর মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দিন। যে ইমেইল আইডি দেওয়া হয়েছে তাতে আপনারা পরামর্শ পাঠাতে পারেন।”
পরীক্ষা হওয়া উচি’ত কি না, বা হলেও কী ভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, না হলেই বা মূল্যা’য়ন কী ভাবে হবে সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চাইল সরকার। মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হল- ১) [email protected], ২) [email protected], ৩) [email protected]
সুত্র : প্রথম কলকাতা



