জাতীয়

৮১ দিন পর ৬০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ

৮১ দিন পর ৬০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ - West Bengal News 24

দেশজুড়ে নামল দৈনিক সংক্রমণ। কিন্তু বাড়ল মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। আগের দিন সংক্রামিত হয়েছিলেন ৬২ হাজারের বেশি। ফলে আক্রান্তের সংখ্যা নামায় একদিকে কিছুটা হলেও আশার আলো দেখছে দেশের স্বাস্থ্য মহল।

যদিও অস্বস্তি বাড়িয়েছে দৈনিক মৃত্যুর হার। গত একদিনে কোভিডে দেশে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৪৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ার ধারাবাহিকতায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। অ্যাকটিভ কেস নেমে আপাতত ৭ লক্ষ ৬০ হাজারের সামান্য বেশি। হ্রাস পেয়েছে কোভিড পজিটিভিটি রেটও। আপাতত তা ২.৯৮ শতাংশে দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে টানা ১২ দিন এই হার ৫ শতাংশের নীচে থাকল। কোভিডের দ্বিতীয় ঢেউ অনেকটাই স্তিমিত। বহু রাজ্যেই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

তেলেঙ্গানা গতকালই ঘোষণা করেছে লকডাউন প্রত্যাহার করার কথা। তবে এসবের মধ্যেই এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সতর্ক করে বলেছেন, এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। আগামী ৬-৮ সপ্তাহের মধ্যে সংক্রমণের থার্ড ওয়েভ আসতে চলেছে। তা শিশুদের জন্য বেশ ঝুঁকির বলেই মত বিশেষজ্ঞদের।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button