বিনোদন

বলিউড তারকাদের অদ্ভুত কিছু অভ্যাস

বলিউড তারকাদের অদ্ভুত কিছু অভ্যাস - West Bengal News 24

চলচ্চিত্র তারকাদের নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তারা কি খেতে ভালোবাসেন, তাদের শখ কি, কোন রং প্রিয় ইত্যাদি। তাদের অনেকেরই এমন আজব সব অভ্যাস রয়েছে, যা শুনলে তাজ্জব বনে যেতে হবে। জেনে নিন বলিউডের তারকাদের তেমনই কিছু অভ্যাস সম্পর্কে।

১) কিং খান দিনে একবার জুতো খোলেন। এমনকি কখনো কখনো শাহরুখ খান নাকি জুতো পরে শুয়ে পড়েন।

২) নখের পরিচর্যার জন্য অনেকটা সময় দেন কারিনা কাপুর। পাশাপাশি দাঁত দিয়ে নখ কাঁটার অভ্যাসটিও রয়েছে তার।

৩) বলিউডের হার্টথ্রব আয়ুষ্মান খুরানা বার বার দাঁত ব্রাশ করেন।

৪) হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহামের নাকি অনবরত দুই পা নাড়ার অভ্যাস রয়েছে।

৫) সুস্মিতা সেন খোলা আকাশের নিচে গোসল করতে ভালোবাসেন। সে জন্য বিশ্বসুন্দরী তার বাড়ির ছাদের উপর বসিয়েছেন বাথটাব।

৬) সকালের নাস্তায় এক বাটি ফল খান জিতেন্দ্র।

৭) মদ্যপান ছাড়লেও কিছুতেই নাকি গুটখা ছাড়তে পারছেন না সঞ্জয় দত্ত।

আরও পড়ুন ::

Back to top button