টলিউডবলিউড

বলিউড তারকা হৃতিক রোশনের টুইট ঘিরে বিতর্ক, বিদ্রুপের মুখে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী!

Hrithik-Ritabhari : বলিউড তারকা হৃতিক রোশনের টুইট ঘিরে বিতর্ক, বিদ্রুপের মুখে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী! - West Bengal News 24

ঋতাভরী চক্রবর্তী টলি পাড়ার এক জনপ্রিয় মুখ আট থেকে আশি প্রায় সকলের প্রিয় নায়িকা, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হচ্ছেন ঋতাভরী। এই প্রথম অভিনেত্রী বলি তারকা রোহিত রায় এর বিপরীতে কাজ করছেন, সেই ছবির পোস্টার পোস্ট করেছেন। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ব্রোকেন ফ্রেম’- এর ছবি পোস্ট করেই নেটাগরিকের কাছে ট্রোল এর শিকার অভিনেত্রী।

রবিবার অভিনেত্রী নিজেই তার নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন, অনেক নেটাগরিকের শুভেচ্ছা অভিনেত্রী পেয়েছেন, তবে শুভেচ্ছা যেনো ছাপিয়ে উঠেছে বিদ্রুপের। হৃতিক রোশন নিজেও টুইট করেছেন তার ছবির পোস্টে।

রামকমল মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি স্বল্পদৈর্ঘ্যৈর ছবি ‘ব্রোকেন ফ্রেম’-এ অভিনয় করছেন আমার দীর্ঘদিন এর বন্ধু রোহিত, অনেক শুভেচ্ছা শুভ কামনা রইলো বন্ধু। আর এখানেই নেটাগরিকরা বিদ্রুপের শিকারে ফেললেন অভিনেত্রীকে।

নেটাগরিকদের মতামত অভিনেতা কিন্তু আপনার নাম উল্লেখ একবারের জন্য করেননি।আপনাকেও অন্তত শুভেচ্ছা বার্তা দিতে পারতেন। হৃতিক আপনার এই ছবি আদেও দেখবেন তো? অনেকে আবার বলিউডে কাজ করা নিয়ে অভিনেত্রীর দিকে আঙুল তুলছেন। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মনোনীত হয়েছে ফিল্ম ফেস্টিভালে।

আরও পড়ুন ::

Back to top button