রাজ্য

করোনা এখনও উদ্বেগের, সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

করোনা এখনও উদ্বেগের, সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার - West Bengal News 24

বিশ্বজুড়ে এখনো বিদায় নেয়নি করোনা (Corona Virus)। সংক্রমণের মাত্রা কমতেই মাস্ক পরা ভুলেছে বিশ্ববাসী। বিশ্ব জনস্বাস্থ্যে করোনা এখনও উদ্বেগের, সংক্রমণ শুরুর তিন বছর পর আবার সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

হু-র (WHO) মতে, অতিমারি এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওই রূপান্তরের খারাপ দিকগুলির দিকে নজর রয়েছে। সেগুলি কীভাবে দমন করা যায় সে দিকেও নজর রয়েছে। করোনা ভাইরাসটির (Corona Virus) রূপান্তরের খারাপ দিকগুলির উপর কড়া নজর রয়েছে বিশেষজ্ঞদের।

বিশ্ব জুড়েই জনস্বাস্থ্যে এখনও উদ্বেগের বিষয় করোনা অতিমারি। সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২০১৯ সালে চিনে প্রথম হানা দিয়েছিল করোনা (Corona Virus)। তারপর অনেকটা সময় গড়ালেও এই সতর্কবার্তা জারি রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রসঙ্গত, গত শুক্রবার করোনা অতিমারি নিয়ে বৈঠক করে হু। ওই বৈঠকে বর্তমানে আন্তর্জাতিক স্তরে করোনা পরিস্থিতি কেমন, তা তুলে ধরা হয়। এর পরই অতিমারি নিয়ে সতর্কবার্তা জারি করে হু (WHO)।

আরও পড়ুন ::

Back to top button