বর্ধমান

সিভিক ভলেন্টিয়ারকে আক্রমণ, গ্ৰেফতার চার যুবক

সিভিক ভলেন্টিয়ারকে আক্রমণ, গ্ৰেফতার চার যুবক - West Bengal News 24

কিছুদিন আগেই আদালতের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের কার্য পদ্বতি।

ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা। পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলান্টিয়াররা। আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না।

কিন্তু এবার আক্রান্ত এক সিভিক ভলেন্টিয়ার।পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ কোঁড়া, লাল্টু কোঁড়া, অসিনাথ কোঁড়া এবং হারুন কোঁড়া । ধৃতরা প্রত্যেকেই ভাতার থানার বড়বেলুন গ্রামের কোঁড়াপাড়ার বাসিন্দা । শনিবার রাতে গ্রেফতারের পর রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ ।

জানা গেছে,শনিবার বড়বেলুন গ্রামের কোঁড়াপাড়ায় গ্রাম্যদেবীর পুজো ছিল । প্রহৃত সিভিক ভলেন্টিয়ার উত্তম প্রামানিককের মা মায়াদেবী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,ওইদিন সন্ধ্যা নাগাদ কয়েকজন স্থানীয় যুবক মদ্যপ অবস্থায় রাস্তায় নাচানাচি করছিল । সেই সময় তারা অশালীন আচরণ করলে উত্তম তাদের নিষেধ করে । আর সেই অপরাধে কয়েকজন মিলে উত্তমকে মারধর করে । তারপর ছেলে কোনো রকমে বাড়ি ফিরে এলে তাকে চিকিৎসার জন্য একটি টোটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময় বেশ কয়েকজন এসে টোটো আটকে উত্তমকে ফের বেদম মারধর করে পালিয়ে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাতার থানার পুলিশ । তারপর পুলিশ আহত সিভিক ভলেন্টিয়ার উত্তম প্রামানিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় । পরে প্রহৃত সিভিক ভলেন্টিয়ারের মা এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে তাঁর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button