ঝাড়গ্রাম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত যুবক

স্বপ্নীল মজুমদার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত যুবক - West Bengal News 24
প্রতীকী ছবি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম হরপ্রসাদ মান্ডি। তার বাড়ি বাঁকুড়ার বারিকুল থানার গোপালপুর গ্রামে।

পাঁশকুড়ার একটি কলেজের পড়ুয়া হরপ্রসাদের বিরুদ্ধে গত বুধবার এক তরুণী জামবনি থানায় অভিযোগ দায়ের করেন। কলেজে পড়ার সূত্রে হরপ্রসাদ পাঁশকুড়ায় থাকত।

তরুণীর অভিযোগ, ফোনের মাধ্যমে হরপ্রসাদের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হরপ্রসাদ তার সঙ্গে একাধিকবার সহবাস করে। তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্তই তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে গর্ভপাত করায়।

এরপর বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত। যোগাযোগও ছিন্ন করে দেয়। নিরুপায় হয়ে ওই তরুণী গত বুধবার জামবনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ধারায় মামলা রুজু করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁশকুড়া থেকে হরপ্রসাদকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাকে তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন ::

Back to top button