জাতীয়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরে প্রধানমন্ত্রী, তাহলে কি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি মোদী?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi and Xi Jinping : ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরে প্রধানমন্ত্রী, তাহলে কি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি মোদী? - West Bengal News 24

ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস-ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকও করবেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, “জোহানেসবার্গে উপস্থিত রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার ব্যাপারে আমি উন্মুখ।” তাহলে কি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও মুখোমুখি বসবেন মোদী ? জল্পনা।

ব্রিকস-ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত, দ্বিপাক্ষিক বাণিজ্যিক প্রসার ঘটাতে এবং বিনিয়োগ বাড়ানোর ইস্যু নিয়ে মধ্যে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। তবে শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠক হচ্ছে কিনা তা জানা না গেলেও ব্রিকস সামিটে যে দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হচ্ছেন সেটা স্পষ্ট।

যদি এবার চিনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয় , তাহলে ২০২০-র মে মাসে ভারত-চিন সীমান্তে উত্তেজনা হওয়ার পর এটাই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রথম বৈঠক হবে।

বিদেশমন্ত্রকের সচিব বিনয় কোয়াতরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিকস সম্মেলন ও দ্বিপাক্ষিক বৈঠকের সূচি নির্ধারিত হয়ে তবে সেই তালিকায় চিনের প্রেসিডেন্টও থাকছেন কিনা তা স্পষ্ট করেননি বিদেশ সচিব।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য