ঝাড়গ্রাম

করম উৎসবে শোকের ছায়া, ৯ বছরের বালকের ঝুলন্ত দেহ উদ্ধার

স্বপ্নীল মজুমদার

করম উৎসবে শোকের ছায়া, ৯ বছরের বালকের ঝুলন্ত দেহ উদ্ধার - West Bengal News 24

করম পরবের উৎসবের মধ্যেই শোকের ছায়া। বাড়িতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল জামবনি থানার পুলিশ।

রবিবার জামবনি থানার তাড়কিনাতা গ্রামের ঘটনা। মৃত ছাত্রের নাম মলয় মাহাতো (৯)। তার বাড়ি তাকড়িনাতায়। সে ফুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আগে মলয় জামবনি চিরকুটডিহি গ্রামে মামার বাড়িতে থাকত। মাসখানেক আগে নিজের বাড়িতে ফিরে আসে। রবিবার ছুটির দিনে বাড়িতেই ছিল মলয়।

দুপুরে মা মনিকা মাহাতো করম পরবের আয়োজনের জন্য মামার বাড়িতে যেতে বললেও সে যেতে চায়নি। বাবা বিমল মাহাতোও কাজের সূত্রে বাড়িতে ছিলেন না।

হঠাৎই বারান্দার সামনে জামা কাপড় শুকোতে দেওয়ার দড়িতে মলয়ের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মলয়কে মৃত বলে ঘোষণা করেন।

বালকটি আত্মহত্যা করেছে, নাকি খুনের ঘটনা সেটা স্পষ্ট নয়। ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিষয়টি স্পষ্ট হবে।

আরও পড়ুন ::

Back to top button