শিক্ষা

চলতি মাসেই চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ, খবর পর্ষদ সূত্রে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Madhyamik Result 2024 Date : চলতি মাসেই চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ, খবর পর্ষদ সূত্রে - West Bengal News 24

এপ্রিল মাসের শেষেই মাধ্যমিকের ফল ঘোষণা হতে পারে। মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

চলতি মাসের শেষের দিকেই ২০২৪-এর মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। পর্ষদ সূত্রে খবর, wbresults.nic.in ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে।

২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ১২ তারিখ অবধি পরীক্ষা চলেছে। পাশের জন্য পরীক্ষার্থীকে ন্যূনতম ৩৪ শতাংশ নম্বর পেতে হবে। ফল প্রকাশের পর অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে।

অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন

WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন

রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে হবে। ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফ নামাতে পারবে তারা।

আরও পড়ুন ::

Back to top button