রাজ্য

পেঁয়াজ অগ্নিমূল্য! কেন আচমকা বাড়ছে দাম ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পেঁয়াজ অগ্নিমূল্য! কেন আচমকা বাড়ছে দাম ? - West Bengal News 24

কেন হঠাৎ ‘চোখে জল’ আমজনতার? মনে করা হচ্ছে, একদিকে আসন্ন বকরি ইদের কারণে বাড়ছে চাহিদা। অন্যদিকে জোগান কম। তাই সব মিলিয়ে পিঁয়াজের দাম ক্রমেই অগ্নিমূল্য হয়ে উঠছে। নাসিকের লাসলগাঁও বাজারে গত ২৫ মে এক কেজি পিঁয়াজের দাম ছিল ১৭ টাকা কেজি। কিন্তু সোমবার সেখানেই তা বিকিয়েছে ২৬ টাকায়।

আবার ভালো মানের পিঁয়াজ মহারাষ্ট্রে বিকোচ্ছে ৩০ টাকা কেজি দরে। সারা দেশেই মহরাষ্ট্রের পিঁয়াজের চাহিদা রয়েছে। বিশেষত দক্ষিণী রাজ্যগুলিতে তা প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে বলেই জানা যাচ্ছে।

মনে করা হচ্ছে, আসল কারণ এটাও নয়। আসলে কৃষক ও মজুতদাররা আশাবাদী সরকার হয়তো পরিস্থিতি সামলাতে রপ্তানি শুল্ক প্রত্যাহার করে নিতে পারে। আর তাই তাঁরা পিঁয়াজ মজুত রাখছেন। যার ফলে চড়চড়িয়ে বাড়ছে দাম।

আরও পড়ুন ::

Back to top button