
২৪ ঘণ্টার বদলে দিনের দৈর্ঘ্য হয়ে যাবে ২৫ ঘণ্টার! কারণ, একটু একটু করে দূরে সরে যাচ্ছে চাঁদ। এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে আমাদের উপগ্রহ। কি অবাক হচ্ছেন ?
বিজ্ঞানীরা আরও দেখেছেন, প্রাচীনকালে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য অনেকটাই কম ছিল। গবহেষণায় পাওয়া গিয়েছে, আজ থেকে ১৪০ কোটি বছর আগে মাত্র ১৮ ঘণ্টাতেই দিন হত। চাঁদের এই দূরে চলে যাওয়ার কারণেই বেড়ে যাবে দিনের দৈর্ঘ্য। তবে, তা হতে আরও ২০ কোটি বছর সময় লাগবে। আমাদের পৃখিবীর সময়ে বিবেচনা করলে, হয়তো সময়টা অনেকটাই বেশি। বিজ্ঞানীদের মতে, প্রাথমিকভাবে এর জন্য পৃথিবী এবং চাঁদের মধ্যে মহাকর্ষীয় মিথস্ক্রিয়াই দায়ী।
সম্প্রতি, উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন এক গবেষক দল, ঐতিহাসিক এবং ভূতাত্ত্বিক প্রেক্ষাপটে এই বিষয়ে গভীর অনুসন্ধান চালিয়েছেন। ৯ কোটি বছরের পুরোনো একটি পাথুরে ভূতাত্ত্বিক গঠনের উপর গবেষণা চালিয়েছেন তাঁরা। আর তাতেই দেখা গিয়েছে, পৃথিবী থেকে চাঁদের ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার উল্লেখযোগ্য প্রভাব পড়ে পৃথিবীর উপর। বিশেষ করে আমাদের গ্রহের দিনের দৈর্ঘ্যের উপর সরাসরি প্রভাব পড়ে এই ঘটনার।
বর্তমানে, পৃথিবী থেকে চাঁদের দৈর্ঘ্য ৩,৮৪,৪০০ কিলোমিটার। চাঁদ যে পৃথিবী থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে, তা অবশ্য কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির ভূ-বিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মায়ার্স। তিনি আরও জানিয়েছেন, অ্যাস্ট্রোক্রোনোলজি ব্যবহার করে সুদূর অতীতের সময় সম্পর্কে জানতে চেয়েছিলেন তাঁরা। অতি প্রাচীন ভূতাত্ত্বিক সময়ের একটা পরিমাপ তৈরি করতে চেয়েছিলেন। আধুনিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া ব্যবহার করে যাতে কয়েকশো কোটি বছরের পুরানো শিলাগুলি নিয়ে গবেষণা করা যায়, এমন জায়গায় পৌঁছতে চেয়েছিলেন।



